ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর সিটি উপনির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম নিলেন আদম-রাসেল

আদম তমিজি হক ও রাসেল আশেকী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আদম তমিজি হক ও রাসেল আশেকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় রাসেল আশেকী বলেন, দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যবসায়ী আদম তমিজি হক ‘হক গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। এই বোর্ডের ১৬ জানুয়ারি বসার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর সিটি উপনির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম নিলেন আদম-রাসেল

আপডেট সময় ০৩:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮