ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালাল বিমানবন্দর থেকে ইতালি প্রবাসী নিখোঁজ

জাহাঙ্গীর হোসেন বাবলু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহাঙ্গীর হোসেন বাবলু (২৭) নামে এক ইতালি প্রবাসী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ বাবলুর বাড়ি সিলেটের মৌলভীবাজারের জুড়ি উপজেলাতে। তার বাবার নাম হাসিব আলী। জানা যায়, বাবলু ইতালির ভেনিস শহরে বসবাস করতেন। গত ৫ জানুয়ারি দেশটির মিলান থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ইতালি ত্যাগ করেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজ গ্রামের বাড়ি যাওয়ার সময় অভ্যন্তরীণ একটি বিমানে উঠার আগে বডিং পাস নিয়ে নিখোঁজ হয়ে যায় তিনি।

এ ব্যাপারে ইতালি জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলি উদ্দিন শামীম জানান, আমিরাতের ইমিগ্রেশন অফিসের মাধ্যমে তিনি জেনেছেন ঢাকায় পৌঁছার পর ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন বাবলু। এরপর তিনি সিলেটগামী বিমানে ওঠার কথা থাকলেও এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তিনি অভিযোগ করে প্রশ্ন তোলেন, একজন যাত্রী ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার জন্য অপেক্ষমাণ অবস্থায় বিমানবন্দরের ভেতর থেকে কীভাবে উধাও হয়ে যায় যাত্রী। তাও আবার নিজ দেশ বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে।

অলি উদ্দিন শামীম আরও বলেন, একটি নিরাপত্তাবেষ্টনী এলাকা থেকে প্রবাসী নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাছাড়া এটা বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতার বহিঃপ্রকাশ। এদিকে ৬ জানুয়ারি বাবলু নিখোঁজের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় চরম হতাশা ও উদ্বিগ্নের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

এদিকে নিখোঁজ বাবলু কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না বলে জানা গেছে। জালালাবাদ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ ফারুক লিপু নিখোঁজ বাবলুকে যেন দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয়- সে বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালাল বিমানবন্দর থেকে ইতালি প্রবাসী নিখোঁজ

আপডেট সময় ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮