ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

যানজট নিরসনে বৃত্তাকার রেল প্রকল্প

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে এবার সড়ক পথের বদলে রেল ব্যবহারের পরিকল্পনা নিয়ে আগাতে চাইছে সরকার। পরিবহন বিশেষজ্ঞরাও এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। আরো আগে এই প্রকল্প নিয়ে আগানো উচিত ছিল বলেও মনে করেন তারা।

পরিকল্পনা অনুযায়ী চারপাশে ৯১ কিলোমিটার দীর্ঘ চার লেনের আউটার সার্কুলার রুটের (বৃত্তাকার সড়ক) উপর নির্মিত হবে প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ উড়াল এলিভেটেড সার্কুলার রেলওয়ে।

রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ‘ঢাকার চারপাশে সার্কুলার রেল প্রকল্পের জন্য এ মাসেই পরামর্শক নিয়োগ দেয়া হবে। আগামী মাসে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।’

বাসের বাইরে প্রথমবারের মতো গণপরিবহনে যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল যেটি ২০২১ সালের মধ্যে পুরোপুরি চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। তবে এটি একটি রুটে হচ্ছে। ফলে নগরীর এর একটি বড় অংশের মানুষই এর ‍সুফল পাবে না।

বিশ্বের জনবহুল নগরগুলোতে যাতায়াতের জন্য বাসের পাশাপাশি রেলের ওপর জোর দেয়া হয়। কিন্তু বাংলাদেশে নগর পরিকল্পনায় সরকারগুলো এতদিন রেলের বিষয়টি বিবেচনায় আনেনি।

এর মধ্যে সার্কুলার রেলটি করবে রেলপথ মন্ত্রণালয়। রেলের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ‘সার্কুলার রেল প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে।

রেলপত্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে সমীক্ষার কাজ শেষে হবে আট থেকে নয় মাসে। যদিও এক বছর ৯ মাস সমীক্ষার জন্য সময় বরাদ্দ আছে। কিন্তু মন্ত্রণালয় চাইছে নির্ধারিত সময়ের আগেই সমীক্ষার কাজ শেষ করতে।

গণপরিহন বিশেষজ্ঞদের অভিমত, যানজট নিরসনে খুবই কার্যকর হবে সার্কুলার রুট। শহরের ভেতরে প্রবেশ না করেই যান চলাচলের সুযোগ সৃষ্টি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

যানজট নিরসনে বৃত্তাকার রেল প্রকল্প

আপডেট সময় ১২:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮