ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নয়: পাক প্রতিরক্ষামন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে আর কোনো সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা করা হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান। তবে ইসলামাবাদের মার্কিন দূতাবাস সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি কিছু জানায়নি পাকিস্তান।

কয়েকদিন আগেই ওয়াশিংটন ঘোষণা করেছে, সামরিক এবং নিরাপত্তা খাতে পাকিস্তানকে যে অনুদান বহু বছর ধরে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তা বন্ধ করে দেয়া হচ্ছে। প্রায় ২শ’ কোটি মার্কিন ডলারের অনুদান আটকে দেয়া হয়েছে ইতিমধ্যেই। ইসলামাবাদও এই ঘোষণার মাধ্যমে এবার পাল্টা পদক্ষেপ নিলো।

মঙ্গলবার পাক প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করেছেন বলে জানা গেছে। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ সূত্রের খবর, গতকাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ এ (আইএসএসআই) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন খুররম দস্তগির খান। যুক্তরাষ্ট্রকে যে সামরিক এবং গোয়েন্দা সহায়তা এতদিন ধরে দিয়ে আসছিল পাকিস্তান, তা বন্ধ করে দেয়া হয়েছে বলে সেখানেই জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যাবতীয় হিসেব টেবিলে রেখে আমেরিকার সঙ্গে কথাবার্তা খুব স্পষ্ট করে সেরে ফেলার সময় হয়ে গেছে, এমন মন্তব্যও করেন খুররম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১ জানুয়ারি টুইট করে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা’ তকমা দিয়েছেন। আমেরিকার কাছ থেকে ৩ হাজার ৩০০ কোটি ডলার অনুদান নিয়েও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ট্রাম্পের। পাক টিব্রিউন, আরব নিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নয়: পাক প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮