ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

দূরত্ব ঘুচিয়ে দলকে নির্বাচনমুখী করুন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দলকে নির্বাচনমুখী করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার রংপুর বিভাগের সাংগঠনিক জেলাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই নির্দেশ দেন ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ শেষে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কমিটি গঠনের নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি দলে নতুন সদস্য সংগ্রহ ও নতুন ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে দলকে নির্বাচনমুখী করে তোলার পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের নীলফামারী জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব উপজেলা কমিটি হালনাগাদ করার নির্দেশনা দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে কেউ কমিটি করতে না পারলে কেন্দ্র থেকে কমিটি করে দেয়া হবে।

উত্তরবঙ্গের তিন জেলায় শীতবস্ত্র বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে রংপুর বিভাগের সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে প্রায় আধঘণ্টার এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

এর আগে নীলফামারীতে ৪২ হাজার, পঞ্চগড়ে ২৮ হাজার ও ঠাকুরগাঁওয়ে ৩৪ হাজার কম্বল বিতরণ করেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা। শীতার্তদের খুঁজে খুঁজে বের করে কম্বল বিতরণের নির্দেশ দেয়া হয়েছে জেলা নেতাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

দূরত্ব ঘুচিয়ে দলকে নির্বাচনমুখী করুন: কাদের

আপডেট সময় ১১:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮