ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ঢাবি ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। ইয়াবা সেবনকারী হাসিবুর রহমান তুষার ঢাবি ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক। তবে ইয়াবা সেবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন তুষার।

তিনি বলেন, ‘ছবিটি দেখে আমি নিজেও শকড। কারণ এটি এডিট করা। এটি আমার ছবি নয়, যা আপনি ভালো করে লক্ষ করলে দেখবেন’। তবে লাল পাঞ্জাবি পরা তুষারের আরেকটি ছবির সঙ্গে ইয়াবা সেবনের সময় ছবিতে পরিহিত পাঞ্জাবির মধ্যে মিল পাওয়া গেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে’। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘অভিযোগের সুস্পষ্ট প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

উল্লেখ্য,গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে ইমরান জমাদ্দার নামে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার রুম ভেঙে মারধর করার অভিযোগ ওঠে হাসিবুর রহমান তুষারের বিরুদ্ধে। বিষয়টি এখনও তদন্তনাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ঢাবি ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আপডেট সময় ০৯:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮