ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

শাহবাগে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসেম মিয়া (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেমের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, তারা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তালতলি গ্রামের বাসিন্দা। ঢাকায় জনতা ব্যাংকের বাংলামোটর শাখার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। ব্যাংকেই থাকতেন তিনি।

শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস জানান, দুপুরে শাহবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় খিলগাঁও থেকে মোহাম্মদপুরগামী যাত্রীবাহী বাহন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

শাহবাগে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

আপডেট সময় ০৭:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮