ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উপজেলাতেও বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ফলে এখন উপজেলাতেও আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে আর সরকারের গ্রামমুখী উন্নয়ন নীতির কারণেই এটি সম্ভব হয়েছে।

মন্ত্রী শুক্রবার চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে জেলার বৃহত্তম বাণিজ্যিক কমপ্লেক্স ‘এনএএম টাওয়ারের’ উদ্বোধনকালে এই কথা বলেন। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অধ্যাপিকা সেলিনা খাতুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্যোক্তা বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক মো. মনিরুজ্জামান, চাঁদপুরের জেলা প্রশাসক আ. সবুর মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

মায়া চৌধুরী বলেন, ’৭১ সালে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে ঢাকায় ক্র্যাকপ্লাটুনের সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। ক্র্যাকপ্লাটুনের অপারেশনই দেশ-বিদেশে বাংলাদেশের মুক্তি সংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের ক্ষমতায় আসতে দেয়া হবে না। নবনির্মিত ৭ তলাবিশিষ্ট টাওয়ারের প্রতি ফ্লোরে ১২ হাজার ফুট করে বাণিজ্যিক অফিস/ব্যবসা প্রতিষ্ঠান করার সুযোগ রয়েছে।

উদ্যোক্তা সূত্রে জানানো হয়েছে, গ্রামীণ জনপদের তৃণমূল মানুষের ব্যবসা-বাণিজ্য ও আধুনিক মানের কেনাকাটার সুবিধা দিতেই এ প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উপজেলাতেও বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে: মায়া

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮