ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

শেখ হাসিনা সময় শেষ, ২০১৮ সাল খালেদা জিয়ার : এহছানুল মিলন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘২০১৮ সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। ইনশাল্লাহ এই বছর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা সরকারের সময় শেষ এই বছর।’

মালয়েশিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন এহসানুল হক মিলন। নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম এই সংবর্ধনার আয়োজন করেছে। সোমবার কুয়ালালামপুরের হোটেল সলিলে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহছানুল হক মিলন বলেন, আওয়ামী লীগকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বাংলার মানুষ এত অতিষ্ঠ তিনি চাইলেও আর ক্ষমতায় আসতে পারবে না। কারণ অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। হামলা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী মিলন বলেন, মালয়েশিয়ায় আপনারা অনেক নিরাপদে আছেন, ভালো আছেন। যে দেশে প্রধান বিচারপতি পালিয়ে চায়, দেশে ঢুকতে পারে না সে দেশ এখন আর নিরাপদ নয়। হামলা-মামলা, গুম-খুন হাসিনার নিত্যদিনের কাজ।

রোহিঙ্গা প্রসঙ্গে মিলন বলেন, শেখ হাসিনা নাকি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শান্তিতে নোবেল পুরস্কারের আশা করেন। মিয়ানমার থেকে অং সান সু চি যেমন রোহিঙ্গা নিধনে ব্যস্ত তেমনি শেখ হাসিনা বাংলাদেশে বিএনপি দমনে ব্যস্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল রানা ও নাহিদ আব্বাস। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, সহ-অর্থবিষয়ক সম্পাদক এম এ কালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল প্রধান রুবেল, রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব মোল্লা, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম, নূরে আলম, ছাত্রনেতা রুপক ভূঁইয়া ও মাজেদ।

অনুষ্ঠান শেষে নরসিংদী রায়পুরার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনা সময় শেষ, ২০১৮ সাল খালেদা জিয়ার : এহছানুল মিলন

আপডেট সময় ০৩:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮