ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

রাজধানীতে কুকুরের মুখ থেকে নারীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় বালু দিয়ে ঢাকা এক নারীর লাশ টেনে হিঁচড়ে খাচ্ছিল একটি কুকুর। দৃশ্যটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর নাম পরিচয় আপাতত জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক জাফর বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়ার বাগানবাড়ির হোটেলের পেছনের বালুর মাঠের মধ্যে বালু দিয়ে ঢাকা ওই নারীর লাশটি বের করে একটি কুকুর টানাহেঁচড়া করে খাচ্ছিল। এতে ওই নারীর পেটের ভুড়ি বেরিয়ে যায়। দৃশ্যটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক (২৮) বছর। তার পরনে ছিল কালো রংয়ের পায়জামা, সবুজ রংয়ের গেঞ্জি এবং লাল সাদা রংয়ের ওড়না।

স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক জাফর বলেন, এই নারীকে এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। এলাকায় তাকে সবাই ‘পাগল’ হিসেবেই চেনে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা তার লাশ বালু দিয়ে ঢেকে রেখেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

রাজধানীতে কুকুরের মুখ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮