ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের সামর্থ্য সরকারের নেই: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কোনোভাবেই আগামী একাদশ সংসদ নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে করা যাবে না। এই সরকারের বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার সামর্থ্যও যেমন নেই, আবার বিএনপিকে নিয়ে নির্বাচন করার সৎ সাহসও নেই।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদল ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলো কি পারলো না। যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাই জনগণ যাতে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারে এমন নির্বাচন আদায় করাই হলো আমাদের দায়িত্ব, বিএনপির কাজ।’

বিএনপির এই নেতা বলেন, ‘৫ জানুয়ারির মতো আরেকটি প্রতারণার নির্বাচন করার সুযোগ ও সামর্থ্য কোনোটিই বর্তমান সরকারের নেই। দেশের মালিক জনগণ। তারাই সিদ্ধান্ত দেবে আগামী দিনে আমাদের কী করতে হবে। তাদের আকাঙ্ক্ষার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার খালেদা জিয়ার নেতৃত্বে আমাদেরকে করতে হবে। আমাদের সময় সংক্ষিপ্ত। তার চেয়ে বেশি সংক্ষিপ্ত আজকের সরকারের সময়।’

গয়েশ্বর বলেন, ‘জনগণ এখন আশঙ্কার মধ্যে আছে, সবাই এখন একটাই প্রশ্ন করে আগামীতে আমরা কি ভোট দিতে পারবো?’ শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না বলেও জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি রমিজ উদ্দিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীরপ্রতীক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জিনাফের সভাপতি মিয়া আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের সামর্থ্য সরকারের নেই: গয়েশ্বর

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮