ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি আবার অপরাজনীতির ছক কষছে: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিশেষ পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নববর্ষের অঙ্গীকার-প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত-রাজাকার’শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের বছরকে সামনে রেখে বিএনপি দেশে আবারো অপরাজনীতি করার ছক কষছে। বিএনপির অপরাজনীতির জন্য দেশের মানুষ তাদের ওপর থেকে মুখ সরিয়ে নিয়েছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাস ও জঙ্গিবাদনির্ভর নাশকতার রাজনীতি করে দেশের মানুষ কখনো তাদের সঙ্গে থাকতে পারে না। দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়াই বিএনপির একমাত্র লক্ষ্য। কিন্তু ক্ষমতার লোভে যারা শুধু জনগণের জন্য কাজ না করে নিজেদের জন্য কাজ করে দেশের মানুষ কখনো তাদের সঙ্গে থাকে না।’

সন্ত্রাসী সংগঠনের তকমা থেকে বেরিয়ে এসে জনগণের কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষকলীগ নেতা এম এ করিম ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপি আবার অপরাজনীতির ছক কষছে: হাছান

আপডেট সময় ০১:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮