ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

পুতিনের বিপক্ষে নির্বাচনে লড়বেন মুসলিম নারী আইনা গামজাতভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আইনা গামজাতভ ২০১৮ সালের মার্চ মাসে রাশিয়ার নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়তে চান। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি খবরটি নিশ্চিত করার দুদিন পর শনিবার শত শত মানুষ জড়ো হয়ে তাকে অভিনন্দন জানান।

দাগেস্তানের ৪৬ বছর বয়সী এই নারী রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ইসলামিক ডট আরইউ-এর প্রধান কর্মকর্তা। প্রতিষ্ঠানটির অধীনে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন চ্যানেল রয়েছে। এটি বিভিন্ন ইসলামিক বই প্রকাশ করে ও দাতব্য সেবা দিয়ে থাকে।

আইনার স্বামী আখমাদ আবদুলায়েভ দাগেস্তানের একজন মুফতি। সেনা, বিভিন্ন গোষ্ঠী ও মুক্তিকামি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে দাগেস্তানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

আইনা নিজেও একটি সুফি ধারার অনুসারী। তিনি যে ধারাটি অনুসরণ করেন তার নেতা সাইদ আফনাদি চিরকাভিক ২০১২ সালে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীর আক্রমণে নিহত হন। লাখ লাখ মানুষ ওই সুফি ধারার অনুসরণ করে বলে জানিয়েছে আলজাজিরা।

আইনার প্রথম স্বামী মুসলিম নেতা সাইদ মুহাম্মাদ আবু বাকারভ ১৯৯৮ সালে গাড়ি বিস্ফোরণে নিহত হন। তার খুনিদের কখনোই সনাক্ত করা যায়নি, তবে তিনি ‘ওয়াহাবি’ মতবাদীদের তীব্র সমালোচনা করতেন। আইনাও বিভিন্ন সময়ে ওই যোদ্ধাদের কঠোর হস্তে দমন করার ইচ্ছা জানিয়েছেন।

আইনা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ায় সেখানকার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্দিপনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন, তার স্বামীর ছায়াতল থেকে বের হওয়া উচিত হবে না আইনার। আবার অনেকেই তার দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির আদালত। গত শনিবার এই বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

পুতিনের বিপক্ষে নির্বাচনে লড়বেন মুসলিম নারী আইনা গামজাতভ

আপডেট সময় ১১:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭