ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক: র‌্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পরিচয় দিয়ে বড় বড় ব্যবসায়ীকে অপহরণ করত একটি চক্র। রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো তারা। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে এমনই একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন: ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, বড় দোকানের মালিকদের টার্গেট করতো তারা। টার্গেট করা ব্যক্তিদের গাড়িতে অবৈধ মালামাল আছে বলে তল্লাশির নামে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যেত। পরবর্তীতে চক্রটি ভিকটিমদের টাকা-পয়সা কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ি থেকে ফেলে পালিয়ে যেত। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন: জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক ব্যক্তির নিকট হতে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা লুট করার জন্য ওই এলাকায় গাড়ীতে অবস্থান করছিল। তখন অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-২।

তারা হলেন- আলাউদ্দিন আলী (৩৫), নয়ন মোল্লা (২৮), খোকন ঢালী (৩০), আলতাফ হোসেন (৩৮) ও কাউছার মণ্ডল (২৫)।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ৩টি ডিবি ব্যবহৃত জ্যাকেট, একটি ওয়াকিটকি সেট ও একটি গাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক: র‌্যাব

আপডেট সময় ০১:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭