ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে ৩০০ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে ৩০০ জনের প্রানহানি ঘটেছে বলে জানা গেছে। এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সোমবার শ্রীলঙ্কা রেড ক্রস সোস্যাইটি এক বিবৃতিতে, রেড ক্রিসেন্ট সোস্যাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এ তথ্য জানায়। দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে জানান, এ রোগ আরো ছড়িয়ে পড়তে পারে।

এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এ রোগ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে এবং আক্রান্তদের মধ্যে ২৯৬ জনের প্রানহানি ঘটেছে। এ সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। তবে পশ্চিমাঞ্চলেই ডেঙ্গুর প্রকোপ বেশি। ডেঙ্গু আক্রান্ত মানুষের প্রায় অর্ধেকই রাজধানী কলম্বোসহ পশ্চিমাঞ্চলের বাসিন্দা।

এদিকে ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে বিবৃতিতে দাতব্য প্রতিষ্ঠানগুলো জানায়, প্রতিদিনই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, যা হাসপাতালগুলোর সক্ষমতার বাইরে। দেশটির সরকার ও দাতব্য প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি মোকাবিলায় জোরালো পদক্ষেপ ও জরুরি সহায়তার পরিধি বাড়াচ্ছে।

এছাড়া রেড ক্রস ঘোষণা দিয়েছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ লাখ ডলার বাজেট বৃদ্ধি করেছে তারা। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় যেখানে সেখানে পানি জমে থাকায় সহজেই ডেঙ্গু মশার বংশবিস্তার হচ্ছে। যে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে ৩০০ জনের মৃত্যু

আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭