ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আন্দোলনের নামে মানুষ হত্যাকারীদের বিচার করা হবে: নৌ-পরিবহনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপির আন্দোলন খালেদা জিয়া ও তারেক রহমানকে রক্ষার জন্য। এখানে জনতার কোন স্বার্থ নেই বলে তাদের আন্দোলনে আর সাড়া মিলবে না। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এর বিচার করা হবে।

বরিশালে মেরিন শিক্ষানবিশদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৯টায় ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বিএনপি লুটপাটের রাজনীতি করে বলে জনতা বিএনপির সাথে নেই। যদি থাকত, তাহলে বিএনপির ডাকা আন্দোলনে জনতা মাঠে নামত। আর আওয়ামী লীগের রাজনীতি হলো জনতার জন্য।

এই অনুষ্ঠানে বরিশাল ও মাদারীপুর মিলিয়ে ডেক ও ইঞ্জিন বিভাগের ২৭ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেয়। এসময় ক্যাডেটদের অংশগ্রহণে কুচকাওয়াজে মন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আ. মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সিএম কমোডর মোজাম্মেল হক, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

আন্দোলনের নামে মানুষ হত্যাকারীদের বিচার করা হবে: নৌ-পরিবহনমন্ত্রী

আপডেট সময় ০৮:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭