ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘন কুয়াশায় শাহজালালে বিমানের শিডিউল বিপর্যয়

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। গত রাত ১২টা ১৫ মিনিট থেকে বুধবার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিমানের সব ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। এ কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট উঠা-নামায় বিলম্ব হয়। পরে ১০টা ১৫ মিনিট থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। তবে এর প্রভাবে বিমানের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দৈনিক আকাশকে জানান, ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। কয়েকটি ফ্লাইট অবতরণ করতে না পারায় ফিরিয়ে দেয়া হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পুনরায় ব্যাংককে ফিরিয়ে দেয়া হয়। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় পাঠানো হয়। ফ্লাইটটি ১২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। রাত ১২টা ৫০ মিনিটে চীন থেকে আসা ইউনিটপ কার্গো বিমানটি মিয়ানমারে পাঠানো হয়। রাত ৪টায় গালফ এয়ারের একটি ফ্লাইট কলকাতায় এবং ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হয়।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চীনা সাউদার্ন, আমিরাত, মালিন্দো এয়ার, কাতার এয়ার ওয়েজ এবং এয়ার এশিয়ার ফ্লাইটগুলো ঘনকুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যেতে বিলম্ব হয়। এসব ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়। আন্তর্জাতিক ফ্লাইটের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, নভোএয়ারের চারটি এবং ইউএস বাংলার তিনটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে বিমান বন্দর ছেড়ে যেতে বিলম্ব হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারারাত মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এজন্য আগামীকালও ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে বিমান চলাচল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘন কুয়াশায় শাহজালালে বিমানের শিডিউল বিপর্যয়

আপডেট সময় ১০:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭