ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইলদিরিমের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষাৎ শেষে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা বলেন, ‘আসন্ন নির্বাচনে কী অবস্থা দাঁড়াবে, সে নির্বাচনে আমাদের ভূমিকা কী থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কী ভূমিকা পালন করছে- এ বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে।’

প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, ‘তুরস্ক মনে করে রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধান হওয়া উচিত। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ বাড়াতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘উনারা মনে করেন রোহিঙ্গাদের সসম্মানে নিজ বাসভূমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। পুরোপুরিভাবে একটি স্থায়ী সমাধান করা প্রয়োজন। এজন্য অন্য দেশ ও সংস্থাগুলোর সঙ্গে তাঁরা যোগাযোগ রক্ষা করছেন।’

বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

ইলদিরিমের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হছে: ফখরুল

আপডেট সময় ১১:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭