ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরব সফরে মাহমুদ আব্বাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিশেষ বৈঠক করতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রিয়াদে যাবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ সোমবার (১৮ ডিসেম্বর) রিয়াদে নিযুক্ত ফিলিস্তিনি দূতের বরাত দিয়ে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। তার এই ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। সেইসঙ্গে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যানে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে বাদশাহ ও যুবরাজের সঙ্গে মাহমুদ আব্বাসের আলোচনায় জেরুজালেম ইস্যুটি প্রাধান্য পাবে। রাষ্ট্রীয় রেডিওসংস্থা ভয়েস অব প্যালেস্টাইন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদে নিযুক্ত ফিলিস্তিনি দূত বাসাম আল আগা এই কথা জানান। তবে গত মাসে সৌদি সফরের সময় সৌদি কর্মকর্তারা আব্বাসকে চাপ দিয়েছেন বলেন ইসরায়েলি ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবরটি নাকচ করে দিয়েছেন এই কুটনীতিক বলেন, ‘এই ধরনের খবর ভিত্তিহীন। ফিলিস্তিন-সৌদি সম্পর্ক ক্ষুন্ন করার লক্ষ্যে এমনটা করা হচ্ছে।’

এর আগে ইসরায়েলি ও আন্তর্জাতিক মিডিয়াগুলো দাবি করেছিলো, ইসরায়েলকে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার জন্য সৌদি কর্মকর্তারা আব্বাসকে চাপ দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরব সফরে মাহমুদ আব্বাস

আপডেট সময় ০১:৪৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭