ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলে গেলেন প্রখ্যাত অভিনেতা শশী কাপুর

আকাশ বিনোদন ডেস্ক:

প্রয়াত হলেন অভিনেতা শশী কাপুর। সোমবার বিকেল ৫.২০ মিনিটে মুম্বাইয়ের কোবিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ওই হাসপাতালে।

১৯৩৮ সালের ১৮ মার্চ এই কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন শশী কাপুর। পড়াশোনার পাশাপাশি খুব ছোটবেলা থেকেই শিশু অভিনেতা হিসাবে ফিল্ম জগতে পা রাখেন তিনি। ১৯৪৮ সালে মাত্র দশ বছর বয়সে নিজের দাদা রাজ কাপুরের ‘আগ’ এবং ১৯৫১ সালে ‘আওয়ারা’ ছবিতে অভিনয় করেন তিনি।

১৯৬১ সালে ‘ধরমপুত্র’ ছবিতে অভিনেতা হিসাবে তাঁর প্রথম অভিনয়। সব মিলিয়ে ১৭৫ টিরও বেশি সিনেমায় অভিনেতা হিসাবে অভিনয় করেন তিনি। বেশ কয়েকটি সিনেমাও প্রযোজনা করেন তিনি যার মধ্যে অন্যতম জুনুন, কলিযুগ, বিজেতা, উৎসব।

১৯৯১ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘আজুবা’ ছবিটির পরিচালক ছিলেন তিনি। এছাড়াও ১৯৮৮ সালে রাশিয়ান সিনেমাও পরিচালনা করেন শশী কাপুর।

বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য ছিলেন শশী কাপুর। পৃত্থীরাজ কাপুরের তিন সন্তানের কনিষ্ট ছিলেন শশী। তাঁর দুই ভাই রাজ কাপুর এবং শাম্মী কাপুরও ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২০১১ সাল পদ্মভূষণ সম্মান পান শশী কাপুর। ২০১৪ সালে দাদা সাহেব ফালকে সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি।   তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলে গেলেন প্রখ্যাত অভিনেতা শশী কাপুর

আপডেট সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭