ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিয়েতনামের কারাগারে মৃত্যু হয়েছে নেতাজির: ফরাসি গবেষক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নতুন রহস্য দেখা দিয়েছে। ভিয়েতনামের কারাগারের মৃত্যু হয়েছে নেতাজির- এমনই দাবি করলেন প্যারিসের ইতিহাসবেত্তা জেবিপি মোর।

শুধু তাই নয়, ফরাসি সেনাবাহিনীর একটি গোপন ফাইল নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করতে পারে বলে দাবি করেছেন মোর। কিন্তু ১০০ বছরের জন্য সেই ফাইল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যারিসের ইনস্টিটুট দে হতে এতুদে ইকনোমিকস এত কমার্শিয়েলস-এর অধ্যাপক জেবিপি মোর জানিয়েছেন, ‘বহু বছরের গবেষণার পর আমি নিশ্চিত করে বলতে পারি যে সাইগোন-এ শেষ জীবন কেটেছে নেতাজির। খুব সম্ভবত অত্যন্ত কষ্ট পেয়ে ভিয়েতনামের বোট ক্যাটিনাট জেলে মৃত্যু হয় তার। ফরাসি সিক্রেট সার্ভিসের রেকর্ড থেকে এই তথ্য পেয়েছি আমি।

সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাইগোনে থাকা সংক্রান্ত একটি মাত্র ফাইল রয়েছে। কিন্তু ফরাসি সেনার হাতে থাকা সেই ফাইলটি আমাকে দেখতে দেয়া হবে না বলে চিঠি দিয়ে জানানো হয়। এতে আমি যেমন অবাক হই, তেমনই নিশ্চিত হই যে আমার ধারণাই সঠিক। ১৯৪৫-এর সেপ্টেম্বরে সাইগোন-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ।’

তিনি আরও বলেন, এখন ভারত সরকারের দায়িত্ব ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে ওই ফাইলটি প্রকাশ করাক। এই ফাইলে অবশ্যই নেতাজির শেষ জীবনের কথা নথিবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নেতাজির মৃত্যু যে কখনোই বিমান দুর্ঘটনায় হয়নি, তাও জোর দিয়ে বলেছেন মোর। টোকিওতে যে চিতাভষ্ম নেতাজির বলে দাবি করা হয়, তার কখনোও ডিএনএ পরীক্ষাই করানো হয়নি। মোর-এর দাবি, তার থেকেই এটা প্রমাণিত হয় যে ওই চিতাভষ্ম কখনোই নেতাজির নয়।

বিমান দুর্ঘটনায় মৃত্যু না হলে নেতাজি চীন বা রাশিয়ায় হয়তো চলে গিয়েছিলেন, এ রকম কথা প্রচলিত রয়েছে। তাও উড়িয়ে দিয়েছেন জেবিপি মোর। আসল ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই ধরনের ভুল খবর ছড়ানো হয় বলে দাবি করেছেন মোর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হারল ট্রাম্পের দল, দুই কক্ষই ডেমোক্র্যাটদের

ভিয়েতনামের কারাগারে মৃত্যু হয়েছে নেতাজির: ফরাসি গবেষক

আপডেট সময় ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭