ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

ফুফুকে নিয়ে উধাও ভাতিজা, মেয়েকে ত্যাজ্য করলো মা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাগঞ্জের উল্লাপাড়ায় মাহমুদুল তালুকদার (২৫) নামের এক যুবক ফুফুকে নিয়ে উধাও হয়েছেন। মেয়ের মা এই ঘটনায় কোর্টের মাধ্যমে মেয়েকে এফিডেফিট করে ত্যাজ্য করেছেন। সোমবার কোর্টের মাধ্যমে এফিডেফিট করে মেয়ে রওশনারাকে ত্যাজ্য করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়ের মা মরিয়ম বেগম।

তিনি জানান, আমার স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে ছেলে মেয়ে লালন-পালন করেছি। মেয়ে রওশনারা আমার আদেশ অমান্য করে অসামাজিক কাজে লিপ্ত থাকে। তাকে ভালো হতে বললে আমাকে মারপিট করে। এমনকি হত্যা করার হুমকিও দেয়। মেয়ের এই কুকর্মের জন্য আমাকে অপমান হতে হচ্ছে সমাজে। সে যে কাজ করেছে এটা কোনোদিন মেনে নেয়া সম্ভব না। তাই আমার অন্যান্য সন্তানদের মঙ্গলের জন্য মেয়ে রওশনারাকে গত ৯ নভেম্বর কোর্টের মাধ্যমে ত্যাজ্য করেছি।

মাহমুদুলের মা জানান, আমার ছেলেকে নিয়ে ওই মেয়েটি পালিয়ে গেছে। আমার ছেলে ঢাকায় চাকরি করে। বাড়িতে ছুটিতে এসেছিল বেড়াতে। মেয়েটি এর মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে।

তাদের পালানোর কথা স্বীকার করে মাহমুদুলের পরিবার জানায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। ব্যাপারটি মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হয়েছে। বিয়ের জন্য প্রস্তাবও দেয়া হয়েছিল। কিন্তু মেয়ের পরিবার মেনে নেয়নি।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন হোসেন জানান, এটি আলোচিত ঘটনা উপজেলার বড়হর ইউনিয়নের খাষচর জামালপুর গ্রামের। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর ফুফুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাহমুদুল তালুকদার। এই যুগলকে এখনো খুঁজে পাওয়া যায় নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এখনই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার সঠিক সময়’:ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান

ফুফুকে নিয়ে উধাও ভাতিজা, মেয়েকে ত্যাজ্য করলো মা

আপডেট সময় ০২:৪৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭