ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চে কার্গোর ধাক্কা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী প্রিন্স রাসেল নামের একটি লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এম ভি মিয়ামী নামের একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় এমভি প্রিন্স রাসেল লঞ্চে থাকা বেশ কয়েকজন যাত্রী ছিটকে বুড়িগঙ্গায় পড়ে যান।

স্থানীয় ফায়ার সার্ভিসের নৌ ইউনিট এবং মাঝিদের সহায়তায় নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। কার্গো জাহাজটি তীরে নোঙর করে সবাই পালিয়ে যায়। পরে লঞ্চের যাত্রীরা এসে কার্গো জাহাজটিতে ওঠে ভাঙচুর চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ দ্রুত পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই ঘটনার প্রতক্ষ্যদর্শী শ্যামপুর আলীবহরের বাসিন্দা রিয়াজুল দৈনিক আকাশকে বলেন, সদরঘাট থেকে ছেড়ে আসা এম ভি প্রিন্স রাসেল লঞ্চটি পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা এম ভি মিয়ামী কার্গোটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন নদীতে পড়ে যান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চে কার্গোর ধাক্কা

আপডেট সময় ১১:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭