ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় সোহেল রানা নামের এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহেল রানা সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের আব্দুর রউফের ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় বাস স্ট্যান্ডে নেমে সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি র‌্যাব ট্রেনিং স্কুলে উপ-সহকারী পরিচালকের (ডিএডি) পদে যোগ দেন। ছুটি কাটিয়ে সাতক্ষীরা থেকে শনিবার কর্মস্থলে ফিরছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭