ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মচারীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কলোনির একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যাংক কর্মচারী আত্মহত্যা করেছেন। তার নাম মো. কাজল (৩০)। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত কাজল আইসিবি ব্যাংকের মতিঝিল শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

মৃত কাজলের স্ত্রী শিলা আক্তার বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পরে আমি জানলার ফাঁকা দিয়ে দেখতে পাই আমার স্বামী নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সহরাওয়ার্দী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে কাজলকে মৃত ঘোষণা করেন।

শিলা আক্তারের ভাষ্যমতে, মৃত কাজল আইসিবি ব্যাংকের মতিঝিল শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই ব্যাংকের কোনো কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন। ওই কারণে অফিস তাকে বেশ চাপে রেখেছিল। ওই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা শিলার।

মৃত কাজলের দুই বছর বয়সী সাইফুদ্দীন নামের একটি ছেলে রয়েছে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে মোহাম্মদপুর গ্রাফিক আর্টস ইনিস্টিটিউট কলোনির তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। কাজল পাবনার চাটমোহর থানার চন্দ্রনবিল গ্রামের আহসান আলীর ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর থানার জামাল উদ্দিন মীর বলেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার জন্য আমাদের একজন কর্মকর্তা কাজ করছেন। তবে আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশি তদন্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মচারীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭