ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ভাগ্নি হত্যায় মামার ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নাজমীন নামে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে তার মামার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার সকাল ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরোতিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। নিহত নাজমীনের বাবার নাম আক্কাছ আলী। সে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নানা বাড়িতে থাকতো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের হাসমত আলী ওরফে হাশেমের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, বগুড়ার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০), শেরপুরের দীঘিরপাড় গ্রামের মো. মোস্তফার ছেলে মোজাফ্ফর (১৯)।

২০১৫ সনের ৩০ অক্টোবর রাতে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ঘুমিয়ে থাকা শিশু নাজমীন গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আছমা বেগম বাদী হয়ে ওইদিন শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন থেকে চারজনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক খন্দকার আমিনুর রহমান তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। পরে দণ্ডপ্রাপ্ত রিপন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। মামলার এজাহারনামীয় আসামি আব্দুল করিমকে ফাঁসানোর জন্য তিনজন মিলে শিশুটিকে হত্যা করে বলে স্বীকারোক্তিতে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে ভাগ্নি হত্যায় মামার ফাঁসি

আপডেট সময় ০২:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭