ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সন্ত্রাসের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেননি সু চি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বিশ্বে সন্ত্রাস বিস্তারের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেননি বলে দাবি করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়। তারা আরো দাবি করেছে, মিয়ানমারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা উদ্দেশ্যপূর্ণভাবে সু চির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে।

গত সোমবার নেপিডোতে আসেম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে সু চি সন্ত্রাস বিস্তারের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেছেন বলে বার্তা সংস্থা এপিসহ বিভিন্ন সংবাদ সংস্থা প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, সু চি এমন একসময় এ কথা বলেছেন যখন সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটির ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের জনগণ রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী বলেই মনে করে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, সু চির বক্তব্য বিকৃত করে পরিবেশিত খবর তাত্ক্ষণিকভাবে মিয়ানমার প্রেস কাউন্সিলের নজরে আসে। ওই প্রেস কাউন্সিল উদ্দেশ্যপূর্ণ বিকৃতির নিন্দা জানায়। সু চির বক্তব্যের বিবরণীকে উদ্ধৃত করে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বলেছে, বিশ্বজুড়ে সংঘাত নতুন নতুন ঝুঁকির জন্ম দিচ্ছে। এগুলো হলো অবৈধ অভিবাসন, সন্ত্রাসের বিস্তার ও সহিংস উগ্রবাদ, সামাজিক অসংগতি, এমনকি পরমাণুযুদ্ধের ঝুঁকি।

সু চিকে বিকৃত করা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্ব নতুন নতুন হুমকির মুখোমুখি হচ্ছে। অবৈধ অভিবাসনের কারণে সন্ত্রাস, উগ্রবাদ, সামাজিক বিবাদ এমনকি পরমাণুযুদ্ধের ঝুঁকি বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সন্ত্রাসের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেননি সু চি

আপডেট সময় ০১:০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭