ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালবাগে আগুনে শ্রমিক দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর লালবাগে পলিথিন কারখানার একটি কক্ষে আগুন লেগে সালমান (১৯)নামের এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সালমানের সহকর্মী সালাউদ্দিন জানান, ইসলামবাগ ঈদগাহ মাঠের পাশে পুতিকা পলিথিন ফ্যাক্টরিতে তারা কাজ করেনে। সেখানেই একটি কক্ষে তারা ঘুমাতেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিগারেট ধরানোর জন্য ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে সালমান দগ্ধ হন। তাকে রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সালাহউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে সালমান দগ্ধ হয়েছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, সালমানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সালমান চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সালমান ছোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লালবাগে আগুনে শ্রমিক দগ্ধ

আপডেট সময় ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭