ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেন পরিস্থিতি ভয়াবহ ও উদ্বেগজনক: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি অবরোধের কারণে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এই উদ্বেগের কথা জানান।

চিঠিতে তিনি বলেন, ইয়েমেনে গত ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনে নারী ও শিশুসহ হাজার হাজার আদম সন্তান নিহত হওয়া ছাড়াও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। এর ফলে ইয়েমেনের জনগণ তাদের ন্যুনতম মৌলিক চাহিদাগুলো পূরণ থেকে বঞ্চিত হচ্ছে।

চিঠিতে জারিফ আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার বলেছে, সামরিক পন্থায় নয় বরং একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেনের চলমান সংকট নিরসন করা সম্ভব। এই আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার নিরপরাধ মানুষ নিহত ও আরো অসংখ্য মানুষ আহত হয়েছেন। সেইসঙ্গে ইয়েমেনের লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের দরিদ্র এ দেশটিকে আকাশ, ভূমি ও সাগরপথে অবরোধ করে রেখেছে রিয়াদ। ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এই বর্বরোচিত আগ্রাসন চালাচ্ছ সৌদি আরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

ইয়েমেন পরিস্থিতি ভয়াবহ ও উদ্বেগজনক: ইরান

আপডেট সময় ০১:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭