ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডিসেম্বরের শেষে রংপুর সিটির নির্বাচন

অাকাশ নিউজ ডেস্ক:

আসছে ডিসেম্বরের শেষের দিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

কমিশন সচিব আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের চিন্তা রয়েছে। কমিশনের সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সম্ভব হলে দুই-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।

বর্তমান সরকারের সময় গঠিত নতুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিলো ২০১২ সালের ২০ ডিসেম্বর। তার মেয়াদ পূর্ণ হবে আসছে ২০১৮ সালের ১৮ মার্চ। আইন অনুযায়ী মেয়াদ শেষের ১৮০ দিন আগে ভোটের বিধান রয়েছে। বর্তমানে এ সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

ডিসেম্বরের শেষে রংপুর সিটির নির্বাচন

আপডেট সময় ০৩:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭