ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ২৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম ও দুটি শরণার্থী শিবিরে রাশিয়ার গোলা বর্ষণ ও বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। দুটি পৃথক শরণার্থী শিবিরে হামলাগুলো চালানো হয়। শনিবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে। আলবু কামাল শহরে চলমান সঙ্ঘাত সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এইসব গ্রাম ও শরণার্থী শিবিরগুলো শরণার্থীরা আশ্রয় নিয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দুই দিন আগে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করে। শনিবার আইএস শহরটি পুনরায় দখল করার চেষ্টা করে।

মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘শুক্রবার রাত থেকে আলবু কামালের পশ্চিমে আল-সুক্কারিয়াহ্ শরণার্থী শিবিরের কাছে বোমা বর্ষণ করা হচ্ছে। এতে সাত শিশুসহ ১৫ বেসামকির লোক প্রাণ হারিয়েছেন।’

আলবু কামাল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আরেকটি শরণার্থী শিবির ও বেশ কয়েকটি গ্রামে বোমা বর্ষণ করা হয়েছে। এতে দুই শিশুসহ ১১ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ২৬

আপডেট সময় ০১:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭