ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র‌্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮.৩০ এর দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর কয়েকঘন্টা আগে তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার কাওসার বিন কাশেম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা হাবিবুল আলমকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। বিদেশে বেআইনীভাবে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ’

‘আমরা জানতে পারি যে, তিনি বাংলাদেশে বসবাসরত কয়েকজন ক্যামেরুন নাগরিকের একটি জালিয়াত চক্রের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে রাত সাড়ে আটটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি র‌্যাবের সদস্যদের কাছ থেকে।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন হাবিবুল আলম। সেক্টর-২ এবং কে-ফোর্স এর অধীনে মুক্তিযুদ্ধ করেন তিনি। ১৭ জন তরুণ মুক্তিযোদ্ধার যে দলটি ঢাকা শহরে প্রথম প্রবেশ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল তাদের নেতৃত্বে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অমর বীরত্বের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছিল। হাবিবুল আলম এখন একজন ব্যবসায়ী এবং সক্রিয় স্কাউটার। তিনি একবার ওয়ার্ল্ড স্কাউট কমিটির সহসভাপতিও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র‌্যাব

আপডেট সময় ১০:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭