ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কামরাঙ্গীরচরে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচরে লিপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কামরাঙ্গীরচরের আলীনগরের ইসলাম চেয়ারম্যানের বাড়ির পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত লিপিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীর নিউমার্কেট এলাকায় ফল ব্যবসা করেন। প্রায়ই খেলেন জুয়া। এ নিয়ে লিপির সঙ্গে জাহাঙ্গীরের প্রায়ই ঝগড়া হতো। এমনকি লিপিকে তার শাশুড়ি ও ননদেরা মারধর করতেন। ১৫ দিন আগে জাহাঙ্গীর, তার মা ও বোনেরা লিপিকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে আবার এসে তারা ফিরিয়ে নিয়ে যান। যাওয়ার সময় লিপি তার ফুপুর কাছ থেকে আট হাজার টাকা ধার করে জাহাঙ্গীরকে দেন ব্যবসা করার জন্য। তবে এ টাকা দিয়ে আবার জুয়া খেলেন জাহাঙ্গীর। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে দুজনের ঝগড়া হয়। রাতে লিপির গায়ে আগুন ধরিয়ে দেন জাহাঙ্গীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কামরাঙ্গীরচরে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৫:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭