ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেন্টালে ভর্তি পরীক্ষা চলাকালীন বন্ধ রাখতে হবে ফটোকপির দোকান

অাকাশ জাতীয় ডেস্ক:

ডেন্টাল কোর্সে (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখতে হবে। আগামী ১০ নভেম্বর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এই পরীক্ষার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় গৃহীত হওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া এদিন পরীক্ষার্থীরা ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ ওই সভায় সভাপতিত্ব করেন।

কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নেই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে।

এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি ১ হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ভর্তি পরীক্ষার ওভারসাইট কমিটির সদস্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম পুলিশ কমিশনারের প্রতিনিধি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊধ্র্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেন্টালে ভর্তি পরীক্ষা চলাকালীন বন্ধ রাখতে হবে ফটোকপির দোকান

আপডেট সময় ০৭:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭