ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ জেএমবি সদস্যের ১২ বছরের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবী থানায় করা বিস্ফোরক আইনের মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ইসহাক শেখ, আনাস আলী, রফিকুল ইসলাম ও খলিল মিয়া। রায়ের সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে জেএমিবির চার আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১-এর উপপরিদর্শক (এসআই) খন্দকার মিজানুর রহমান পল্লবী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৮ আগস্ট পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ আকন্দ চার আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলে রাষ্ট্রপক্ষ সাতজন সাক্ষী উপস্থাপন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ জেএমবি সদস্যের ১২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭