ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

‘কবিতার খোঁজে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

অাকাশ নিউজ ডেস্ক:

যুগে যুগে কবিতা রচিত হয়েছে প্রেমের আহ্বানে অথবা দ্রোহের প্রয়োজনে, স্বদেশের আবেদন, সৃজনে ও সৃষ্টির আনন্দে; কিংবা তারুণ্যের মিছিলে বা উচ্ছ্বাসের জোয়ারে ভেসে। আর এই প্রেম-দ্রোহ-তারুণ্য ও উচ্ছ্বাসকে কবিতায় তুলে আনা জাদুকরদের নিয়েই র’দিয়া আই এন সি ও কথা কবিতা আবৃত্তি দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে তরুণ কবি ও কবিতা নিয়ে “কবিতার খোঁজে”।

নবীন কবিদের উৎসাহ দিতে, তাদের কবিতা গুলো আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশিষ্ট আবৃত্তি-শিল্পী নাজমুল আহসানের কণ্ঠে প্রকাশিত হবে নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি এলবাম। কবিতা আবৃত্তিতে আরো কণ্ঠ দিবেন আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাশার ও তামান্না সরোয়ার নীপা। দেশের তরুণদের সাহিত্যচর্চা, বিকাশ এবং সৃজনশীলতাকে আরো গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ।

প্রেম, দ্রোহ, স্বদেশ চিন্তায় তারুণ্যের উচ্ছ্বাস ও আবেগ নিয়ে তরুণ কবিদের কাছে আহবান করা যাচ্ছে স্বরচিত কবিতা। তরুণ কবিদের নির্বাচিত কবিতা নিয়ে আয়োজন করা হবে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের, প্রদান করা হবে ক্রেস্ট/সম্মাননা পত্র, প্রকাশিত হবে কবিতার বই/স্যুভেনীর এবং নির্বাচিত কবিতার আবৃত্তি অ্যালবাম।

ভিন্নধর্মী এই আয়োজনে নবীন কবিদের তাদের নির্বাচিত ও প্রকাশিত / অপ্রকাশিত দুটি করে কবিতা প্রেরণ করার জন্য আহবান করা যাচ্ছে। কবিতাগুলো পিডিএফ অথবা জেইপিজি ফরমেটে নিম্নোক্ত ইমেলে পাঠাতে হবে। সেই সাথে লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকাশিত কবিতার বইয়ের বিস্তৃত উল্লেখ করতে হবে (যদি থাকে)।

১০ জুলাই ২০১৭ তারিখ থেকে ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে radiadhk@gmail.com এ নিজের লেখা কবিতা পাঠিয়ে আপনিও অংশগ্রহণ করতে পারেন এই আয়োজনে।

নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো কবিতা থেকে বিশেষ জুরি বোর্ড বাছাই করে নেবেন ২০ জন কবিকে। যাদের মাঝ থেকে খুঁজে নেয়া হবে “কবিতার খোঁজে-২০১৭”-র বিজেতাকে। তাই দেরি না করে আজই পাঠিয়ে দিন আপনার কবিতাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

‘কবিতার খোঁজে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় ০৫:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭