ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

সেতু থেকে নদীতে ঝাঁপ তরুণ-তরুণীর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছেন এক তরুণ ও এক তরুণী। বুধবার দুপুরে তাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার খবর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

তবে সন্ধ্যা পর্যন্ত দুজনের কারও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার। তিনি বলেন, “বেলা ২টার দিকে ব্রিজ থেকে দুজন তরুণ-তরুণী স্বেচ্ছায় নদীতে লাফিয়ে পড়ে বলে খবর আসার পর আমাদের কর্মীরা সেখানে গিয়ে তল্লাশি শুরু করে।

“ফায়ার সার্ভিসের দুটি দল সন্ধ্যা পর্যন্ত টানা তল্লাশি চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।” এই তরুণ-তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। “তারা আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন,” বলেন নাজমা।

এদিকে সন্ধ্যার পর অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল চলে আসে। অন্যটি কাজ করছিল। বাহিনীর কর্মকর্তা নাজমা বলেন, “লঞ্চ চলাচল বেড়ে যাওয়ায় তল্লাশি অভিযান সীমিত করা হয়েছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

সেতু থেকে নদীতে ঝাঁপ তরুণ-তরুণীর

আপডেট সময় ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭