ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

পদ্মাপাড়ে বসে কালাই রুটি খেলেন ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ছয়টা। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর পদ্মার পাড়। শহররক্ষা বাঁধের উপর দোকান বিছিয়ে কেবলই কালাই রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। এ সময় হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মাথার উপরে সামিয়ানা টাঙানো, নিচে প্লাস্টিকের চেয়ার। চেয়ারে বসলেন মন্ত্রী। গরম গরম কালাই রুটি খেলেন আর আদা চা পান করলেন। ঘটনাস্থলে বসে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রাণখুলে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই দিনের রাজশাহী সফরের দ্বিতীয় দিনের সকালটা ছিল এমন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারিতে বলেছিলেন, আবার কখনও রাজশাহী এলে কালাই রুটি খাবেন। আট মাস পর পদ্মাপাড়ে গিয়ে মন্ত্রীর ইচ্ছাপূরণ হলো!

পদ্মাপাড়ে কালাই রুটি খাচ্ছেন ওবায়দুল কাদেরবুধবার (০১ নভেম্বর) সকালে সেতুমন্ত্রী রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তার চিরচেনা স্বভাবে ফিরে আসেন। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। কথা বলেন সমসাময়িক রাজনীতি, অর্থনীতিসহ নানান বিষয় নিয়ে। সকাল বেলায় তাকে কাছে পেয়ে তরুণরা মোবাইল ফোনে সেলফিও তোলেন মন্ত্রীর সঙ্গে।

সকালের এই আড্ডায় মন দিয়ে শোনেন সাধারণ মানুষের জীবন ও জীবিকার কথা। এ সময় পদ্মাপাড়ের স্থানীয় মানুষ তাকে কাছে পেয়ে বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। সব শোনার পর সাবাইকে স্ব স্ব ব্যাপারে আশ্বস্তও করেন সেতুমন্ত্রী।

সকাল বেলায় খোশ মেজাজে বাংলানিউজকে ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারব না। আবারও আসবো। আর আবারও কালাই রুটি খাব।’

পদ্মাপাড়ে কালাই রুটির দোকানে কর্মীরা সেলফি তুলছেন মন্ত্রীর সঙ্গেপরে তার কালাই রুটি খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তরুণ কর্মীরা। একই সঙ্গে মন্ত্রীও তার কালাই রুটি দিয়ে নাশতার ছবি টুইট করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

পদ্মাপাড়ে বসে কালাই রুটি খেলেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭