ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

এনটিআরসিএবেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৪তম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। স্কুল পর্যায়ে এক লাখ চার হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ পাঁচ হাজার ১৮১ জনসহ মোট দুই লাখ নয় হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য দুই ভাগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জনসহ মোট আট লাখ ছয় হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

আপডেট সময় ১১:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭