ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাগরে পৃথক নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় সমুদ্র সৈকতে রোহিঙ্গা ভর্তি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ছয় শিশুসহ সাত রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরো পাঁচ রোহিঙ্গা। সোমবার রাত সাড়ে ১০টা দিকে টেকনাফের মহেশখালী পাড়া এলাকায় এবং মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার জালিয়া পালং এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া জানান, ৩৫ রোহিঙ্গা যাত্রীসহ নৌকাটি ডুবে গেলে তিন শিশুর মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে পাঁচ রোহিঙ্গা।

নিহত তিন শিশুর মধ্যে দুইজন হলো- সাত মাস বয়সী মাকসুদ ও তিন মাস বয়সী জোহরা এবং একজনের নাম এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া রোহিঙ্গা আশরাফ আলী জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় ৩৫ জন যাত্রীসহ তাদের নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নিহত শিশুদের পরিবারের সম্মতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে টেকনাফে তিন শিশুর মরদেহ দাফন সম্পন্ন করেছে স্থানীয় পুলিশ। অপরদিকে, উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড সংলগ্ন সমুদ্র সৈকতে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় নৌকা ডুবিতে তিন শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বাহাজপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি সমকালকে এ তথ্য জানান। নিহতরা হলো- এনামুল হাসান (৪), মিনারা বেগম (৫) ও জোহরা (৬০)। বাকি একজনের নাম জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সাগরে পৃথক নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৫

আপডেট সময় ০৩:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭