ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন কাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জনসংখ্যা, উদ্বাস্তু এবং অভিবাসন ব্যুরোবিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশো কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার ঢাকা আসছেন।

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার, বাংলাদেশ এবং এ অঞ্চলে বাস্তুচ্যুত লোকদের মানবিক সহায়তা প্রদানের বিষয় নিয়ে মার্কিন প্রতিনিধিদলটি আলোচনা করবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী স্কট বুসবায়, দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত উপসহকারী মন্ত্রী টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ব্যুরোর অফিস পরিচালক প্যাট্রিসিয়া মহোনি। প্রতিনিধিদলটি রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সাড়া এবং এই সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন। প্রতিনিধিদলটি বর্তমানে মিয়ানমার সফর করছেন।

মিয়ানমারে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সিমন হেনশো এবং প্রতিনিধিদলটি কূটনীতিক, সিনিয়র সরকারী কর্মকর্তা এবং জাতিসংঘ আন্তর্জাতিক ও এনজিও অংশীদারদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

প্রতিনিধিদলটি মিয়ানমার সফরকালে বর্তমান সংকট, সহিংসতায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লোকদের নিরাপত্তার বিষয় এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তারা রাখাইন রাজ্যে ক্ষতিগ্রস্ত লোকদের মানবিক সহায়তা প্রদানের সুযোগ দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবেন এবং দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দেশে ফিরে যেতে সক্ষম হয়, এমন নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করার দাবিও জানাবে।

প্রতিনিধিদলটি ঢাকা সফরকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা আরো জোরদার করার বিষয় নিয়ে সিনিয়র সরকারি কর্মকর্তা, দাতাগোষ্ঠী এবং মানবিক সাহায্য প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলে তারা কেন দেশ ছেড়ে পালিয়ে এসেছে এবং কীভাবে এসেছে, তারা কী ধরনের মানবিক সহায়তা পাচ্ছে, সাহায্যে কতটা ঘাটতি আছে, সেটি জানতে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করবেন এবং মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন কাল

আপডেট সময় ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭