ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঙ্গোপসাগর এবং ব্লু ইকোনমি আনবে উন্নতির নতুন ধাপ: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গোপসাগর এবং ‘ব্লু ইকোনমি’ দেশকে উন্নতির নতুন ধাপে নিয়ে যাবে। রোববার দুপুরে রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত নৌ-স্থাপত্য ও সমুদ্রতীর প্রকৌশলে স্নাতক পর্যায়ের পাঠ্যক্রম নির্ধারণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেরিটাইম বা সাগর সংক্রান্ত বিদ্যা আয়ত্ত্ব করার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে নতুন অর্থনৈতিক দুয়ার উন্মোচন করা সম্ভব। ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি মেরিটাইম অর্থনীতি বা ব্লুু ইকোনমিও দেশকে অতিদ্রুত উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল এ এস এম আব্দুল বাতেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় আলোচনায় অংশ নেন।

তিনি বলেন, এজন্য মেরিটাইম নিরাপত্তা ও ব্যবস্থাপনা, সাগরে পর্যটন, সাগরের ঢেউ ও বায়ু থেকে শক্তি উৎপাদন, তীরবর্তী অঞ্চল থেকে খনিজ আহরণ, অগভীর সাগরে নতুন ভূমি সৃষ্টি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সম্পদ আহরণ, নির্বিঘ্নে নৌ চলাচল, নৌদূষণ দূরীকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ূ পরিবর্তন মোকাবেলা এবং এসকল ক্ষেত্রে দক্ষ জনবল সৃষ্টিসহ সাগরকেন্দ্রিক অর্থনীতি ও পরিবহন সংক্রান্ত সকল বিষয় গবেষণা ও উন্নত শিক্ষা একান্ত আবশ্যক।

তথ্যমন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এখনও এদেশের এক মুঠো মাটি চেপে ধরলে একফোঁটা রক্ত বেরুবে, মাটিতে কান পাতলে শোনা যাবে লক্ষ মা-বোনের বুক ফাটা আর্তনাদ। দেশপ্রেম, মা-বাবা ও শিক্ষকদের সম্মান সবার আগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বঙ্গোপসাগর এবং ব্লু ইকোনমি আনবে উন্নতির নতুন ধাপ: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭