ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নবম ওয়েজবোর্ড গঠনের দাবি যৌক্তিক: মোজাম্মেল হক

File photo

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তায় নবম ওয়েজবোর্ড গঠনের দাবি খুবই যৌক্তিক এবং শিগগিরই তা গঠন করার জন্য উদ্যোগ নেয়া হবে। রোববার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে লালন করে একটি উন্নত বাংলাদেশ গঠনে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকরা বিরাট ভূমিকা রাখতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধুও সাংবাদিকতা করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের কল্যাণে আইন করে ছিলেন। বতর্মান প্রধানমন্ত্রীও সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টসহ অনেক কিছু করেছেন। গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েজবোর্ড গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে ।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়ার জন্য তিনি সিডনী প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য সরকারও সহায়তা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) উদ্যোগে সিডনী প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সহায়তায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮জন সাংবাদিককে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গঠনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেআরএফ-এর সাধারণ সম্পাদক আতাউর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সিডনী প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, সিনিয়র সাংবাদিক আশরাফ খান, নিরাপদ নিউ‡জর উপদেষ্টা সম্পাদক লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক গ্যালমান সফি ও হেমায়েত হোসেন।

দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারি,পুটয়াখালী, বরগুনাসহ বিভিন্ন জেলার ১৮ জন সাংবাদিক সিডনী প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল আর্থিক সহায়তা প্রদান করে। এরআগেও সংগঠনটি সিরাজগঞ্জের সমকালের নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে এক লাখ টাকা প্রদান করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

নবম ওয়েজবোর্ড গঠনের দাবি যৌক্তিক: মোজাম্মেল হক

আপডেট সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭