ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক পদক্ষেপের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। শনিবার রাজধানীর হোটেল রেডিসনে যক্ষ্মামুক্ত নগর গড়ার কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি এই কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না। আমাদের সংলাপ জনগণের সাথে, ভোটারের সঙ্গে। কিন্তু ‘৭১ এর খুনির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

তিনি আরো জানান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি ভারতও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। এসব রাষ্ট্র রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারকে চাপ দিচ্ছে। এ কারণে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তারা নমনীয় হয়েছে। কিন্তু দু:খের বিষয় রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের সফলতার জন্য খালেদা জিয়া একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ পর্যন্ত জানালেন না।

নাসিম বলেন, বিগত কয়েক বছরে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। যক্ষ্মা শুধু বাংলাদেশেরই নয়, বেশকিছু দেশের মারাত্মক সমস্যা। যক্ষ্মায় আত্রান্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। এ সমস্যা দূর করতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি খুবই প্রশংসনীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে: নাসিম

আপডেট সময় ১০:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭