ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগের কোনো সরকার ভোলার গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় ১.২ ট্রিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আগে অন্য কোন সরকারের আমলে ভোলার এই গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর তারই পরামর্শে আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। গ্যাস উত্তালনে বাপেক্স অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভোলার ভেদুরিয়ায় আরও সমপরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভোলার ভেদুরিয়ায় আরও একটি কূপে গ্যাস সন্ধ্যানের কাজ চলছে। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে এই গ্যাস ব্যবহার করে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট চালু হয়েছে। ২২৫ মেগাওয়াটের অপর একটি বিদ্যুৎপ্লান্টের কাজ চলছে এবং আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট স্থাপন করে এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে।

সম্প্রতি সময়ে ভোলায় শাহবাজপুর ইস্ট-১ গ্যাস কূপে ৭০০বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, এখানে সার কারখানাসহ আরও অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে। তাই ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। আর বোরহানউদ্দিন হবে শ্রেষ্ঠ উপজেলা।ভোলা-বরিশাল ব্রিজটি হলেই এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সরকারি-বেসরকারি বিনিয়োগকারীরা এখানে বিনিযোগ করবে। বেকার যুবকদের চাকরি হবে।

রহিঙ্গা ইস্যূতে বাংলাদেশ আন্তজার্তিক ভাবে সম্মান কুড়িছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার ৯জন সিনেটর চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এজন্য তাকে মানবতার মা বলা হয়। বোরহানউদ্দিনের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে তিনি জানান।

বোরহানউদ্দিন সরবারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষ উৎসব উৎযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুভ্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকতা মো. আ. কুদ্দুস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ঢাবির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফসহ স্থানীয় নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

আগের কোনো সরকার ভোলার গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি: তোফায়েল

আপডেট সময় ০৯:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭