ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ড. জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলাম ধর্ম প্রচারক এবং তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ ড. জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। মুম্বাইয়ের বিশেষ আদালতে এ চার্জশিটটি দাখিল করা হয়। তদন্ত শেষে জঙ্গি কার্যকলাপে প্ররোচনা, ইসলাম ধর্ম প্রচারের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং বিতর্কিত বক্তব্য রাখার অভিযোগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নতুন করে জাকির নায়েকের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, হামলাকারী দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার।

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অর্থায়ন এবং অর্থ পাচারের অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। আনল’ফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) ধারায় অভিযোগ এনে জাকিরের এনজিওকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা না দেয়ায় জাকিরের আন্তর্জাতিক পাসপোর্টটিও বাতিল করা হয়। বন্ধ করা হয় তার পিস টিভির সম্প্রচার। তারও আগে গত এপ্রিলে দেশটির ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা না দেয়ায় জাকিরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে গ্রেফতার এড়াতে ওই ঘটনার পর থেকেই বিদেশে অবস্থান করছেন জাকির নায়েক (৫১)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭