ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন সম্মেলনে যোগ দিচ্ছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল গাডি ইসেনকোট মার্কিন সেনাবাহিনী আয়োজিত কথিত সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিবেন। এবারই প্রথম ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান এ সম্মেলনে অংশ গ্রহণ করছে। গত বছর একই সম্মেলনে ৪৩টি দেশের সেনাপ্রধান অংশ নিলেও ইহুদিবাদী ইসরাইলকে আমন্ত্রণ জানানো হয়নি।

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, আমেরিকা সফরকালে জেনারেল গাডি মার্কিন নিরাপত্তা এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সব বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসরাইল-আমেরিকা সামরিক সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে। ইসরাইলে স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে বলে গত সেপ্টেম্বরে আমেরিকা ঘোষণা দিয়েছে। এর আগে, মার্কিন আব্রাহাম ট্যাংকে ব্যবহারের জন্য ইসরাইলি সুরক্ষা ব্যবস্থা ‘ট্রফি’ কেনার ঘোষণা দিয়েছে আমেরিকা। আর এ প্রেক্ষাপটে মার্কিন সম্মেলনে যোগ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন সম্মেলনে যোগ দিচ্ছে ইসরাইল

আপডেট সময় ০১:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭