ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

অনিদ্রায় ভুগছেন? এর পিছনে রয়েছে একটি ভয়াবহ কারণ

অাকাশ নিউজ ডেস্ক:

রাতের পর রাত অনিদ্রায় কেটে যাচ্ছে আপনার? কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছেন না? এই সমস্ত কিছুর জন্য সবসময় আপনার কাজের চাপকে দায়ী করবেন না৷ স্ট্রেসফুল লাইফ আপনার অনিদ্রার একটি অন্যতম কারণ হলেও দূষণই কিন্তু প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে অনিদ্রায়৷

সম্প্রতি একটি সমীক্ষায় এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ অনিদ্রায় ভুক্তভুগী এমন ১৮৬৩ জনের উপর সমীক্ষা করে দেখা গিয়েছে, যেসমস্ত ব্যক্তিরা অতিরিক্ত বায়ূদূষণ সম্পন্ন এলাকায় বাস করেন তাদের অনিদ্রার অন্যান্যদের তুলনায় অনেক বেশি৷ এই সমস্ত ব্যক্তিদের বয়স ছিল ষাটের আশেপাশে৷ এই বিষয়ে ওয়াশিংটনের এক গবেষক বলেন, বায়ূদূষণ শুধুমাত্র হার্ট কিংবা ফুসফুসের ক্ষতি করেনা৷ এটি বহুমাত্রায় ঘুমের ব্যাঘাতও ঘটায়৷ গাড়ি এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার ফলেই মূলত বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং পিএম২.৫-র মাত্রা বেড়ে চলেছে৷ আর এরফলেই ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন৷

এই বিষয়ে একটি নির্দিষ্ট সমীক্ষাও করা হয়েছে৷ নির্দিষ্ট চারভাগে ভাগ করে এই সমস্ত ব্যক্তিদের ঘুমের পরিমাণ সমীক্ষা করে দেখা হয়েছে৷ বায়ূদূষণের মাত্রা যত বৃদ্ধি পেয়েছে ঘুমের পরিমাণ তত কমেছে৷ তাই, সুস্থ থাকতে হলে সঠিক পদ্ধতিতে এখন থেকেই জীবনযাত্রা শুরু করা উচিত৷ অনেক বেশি পরিমাণে গাছ লাগিয়ে কিংবা বিশেষ পদ্ধতিতে গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রনের দিকে নজর দিতে হবে আপনাকেই৷

Tag :
আপলোডকারীর তথ্য

অনিদ্রায় ভুগছেন? এর পিছনে রয়েছে একটি ভয়াবহ কারণ

আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭