ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সারাদেশে ৮৪ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি দেয়া হয়েছে: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছেন, সারাদেশে ৮৪ হাজার ৭৩টি ভূমিহীন পরিবারকে ৪১ হাজার ৭০৫ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেয়া হয়েছে। শনিবার পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রাম তৈরির নির্দেশ দিয়েছেন। ভূমি মন্ত্রণালয় দেশব্যাপী গুচ্ছগ্রাম তৈরি করছে। পাবনা এ থেকে পিছিয়ে থাকতে পারে না।

এছাড়া প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মন-প্রাণ দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে গৃহহীনদের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন ও ভূমিহীনদের খাস জমি প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গুচ্ছগ্রাম ও চর উন্নয়ন কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত সুবিধাভোগী ভূমিহীনের আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমি বন্দোবস্ত প্রদানে সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহ্বান জানান

গুচ্ছগ্রাম প্রকল্প-২য় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনামূল্যে ৩ থেকে ৮ শতাংশ ভূমিসহ ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেস বিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ, ৫ রিং বিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সারাদেশে ৮৪ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি দেয়া হয়েছে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭