ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে আবারো শোবার ঘরে ১২ গোখরা

অাকাশ নিউজ ডেস্ক:

রাজশাহীর চারঘাট উপজেলার গ্রামশিবপুর গ্রামের একটি বাড়ির শোবার ঘর থেকে ১২টি বাচ্চা গোখরা মারা হয়েছে। তবে মা গোখরাটি পালিয়ে গেছে বলে বাড়ির মালিক মেহেদি হাসান নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মেহেদি হাসান জানান, গতকাল শুক্রবার দুপুরের পর হঠাৎ শোবার ঘরের দরজার কাছে একটি বাচ্চা গোখরা দেখে মারা হয়। এর একটু পর একই ঘরের খাটের নিচে আরেকটি বাচ্চা গোখরা দেখে সন্দেহ হলে পুরো ঘর খুঁজে ঘরের কোনায় একটি গর্ত থেকে ৬টি বাচ্চা গোখরা মারা হয়। এ ঘটনায় আতঙ্কে সারা রাত কেউ ঘুমাতে পারেনি।

শনিবার সকালে একই গর্ত থেকে একটি মা গোখরা দেখে ওঝাকে খবর দিয়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে সেখান থেকে আরো ৬টি বাচ্চা গোখরা মারা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত থেকেই খবর পেয়ে এলাকার উৎসুক জনতা মেহেদির বাড়িতে ভিড় জমাতে থাকে। এ দিকে শোবার ঘরে দফায় দফায় বাচ্চা গোখরা বের হওয়া ও মা গোখরাকে খুঁজে না পাওয়ায় সাপ আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে আবারো শোবার ঘরে ১২ গোখরা

আপডেট সময় ১১:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭